Popular posts from this blog
menu মেনু/দুপুরের মেনু/lunch menu
আগত অতিথিদের পছন্দ অনুসারে ১৩ ই ডিসেম্বর ,২০২৫ ,শনিবার থেকে দুপুর বেলা এই মেনু ঠিক করা হয়েছে। কেনোনা অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি ,বেশির ভাগ মানুষ রেস্টুরেন্টে দুপুরের খাবারে ঝুরি আলু ভাজা,শুক্ত, আলু পোস্ত খেতে চান। সঙ্গে কোন একটা রসা/ডালনা ইত্যাদি হলেও চলে ,না হলেও চলে।আর মাছ মাংস ডিম। বেশির ভাগ মানুষের চাহিদা কাতলা ,রুই, পোমফ্রেট ,ইলিশ , কিম্বা গলদা চিংড়ি ,দেশী চিকেন,খাসির মাংস কিম্বা পোল্ট্রি চিকেন। যারা বাংলার হারিয়ে যাওয়া ট্র্যাডিশনাল কোন পদ খেতে চান আমরা সানন্দে বানিয়ে দেব।তবে সকাল ১১ টা র মধ্যে অর্ডার করতে হবে এবং বাজারের সহজ লাভ্যতার উপর নির্ভর করে তা আমরা আপনার জন্যে,কেবল মাত্র আপনার জন্যে বানিয়ে দেব।
Comments
Post a Comment